অস্ত্র-গুলিসহ ডাকাত শাহ-আলম ও হুমায়ুন উদ্দিন আকাশ প্রকাশ লেদাইয়া এবং হাটহাজারীর ১৬ মামলার আসামি হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ১৭নভেম্বর রাত ৮ টায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেনীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বাড়ির প্রধান ফটকে আগুন দিয়েছেন জুলাই যোদ্ধারা। শহরের মাস্টারপাড়া নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়ির প্রধান ফটাকে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারাপাড়া পাহাড়ি এলাকা থেকে সুমিঅং তঞ্চঙ্গ্যা (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের লালদিয়ায় কনটেইনার টার্মিনাল নির্মাণে চুক্তি সই করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস। সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান এবং এপিএম
মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির আদেশ হওয়ায় লক্ষ্মীপুরে উল্লাস ও স্বস্তি প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ওরফে জহির হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ‘আউট’ লিখে ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করা ছাত্রদল নেতা কাউসার মানিক বাদল ওরফে ছোট কাউসারসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি–নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। এর মধ্যে সিগারেট ৩২৬ কার্টন ও নিষিদ্ধ ক্রিম রয়েছে ৪৮ পিস।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেক নারী রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, সারাদেশের মানুষ ভোট প্রদানের জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, আর বাংলাদেশের জনগণ নির্বাচনের সেই ট্রেনে উঠে পড়েছে।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, ফায়ার সার্ভিস যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের মরদেহ করে হাসপাতালে পাঠায় । আহতদের
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বণ্টনে বৈষম্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ কোটা নির্দেশনা অনুসরণ না করার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব পরিষদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া। মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় মাঠে এ অঞ্চলের মানুষের জীবন মান, সম্প্রীতি ও উন্নয়ন ও পাহাড়ের আবহ ধারণ করে নির্বাচনী থিম সং উদ্বোধন করেন
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ২৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। শনিবার (১৫ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলীয় এলাকায় বাংলাদেশ জলসীমায় অবস্থানকালীন সময়ে আটক করা হয়।
গত শনিবার (১৫ নভেম্বর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ খুনের ঘটনায় স্থানীয় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহত কালামের পরিবার।