রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইঁদুরের আক্রমণে জুমচাষে ক্ষতিগ্রস্ত ১৬৬টি পরিবারের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।
নোয়াখালীর সুবর্ণচরে রাস্তায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভয়াবহ এসি বিস্ফোরণে বিদ্যুৎ বিভাগের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর সদরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তার মো. জসিমকে (৩২) সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিওিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ টি লোহার কিরিচ, ১ টি স্টিলের চাপাতি, ১ টি লোহার চাপাতি, ১ টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
নোয়াখালীর সুবর্ণচরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি (উফশী ও হাইব্রিড) বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার( ১৩ অক্টোবর) সকালে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক হল রুমে এ আয়োজন করা হয়৷
লক্ষ্মীপুরের কমলনগরে চিপসের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে বশির সর্দার নামে (৬৫) এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বশির সর্দার পলাতক রয়েছেন। বশির ওই এলাকার মৃত আলি হোসেনের ছেলে এবং পেশায় একজন চা দোকানি।
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও বিপদ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।
আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আসন্ন চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো.মিজান মিয়া। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তিনি। একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে মো. মিজান মিয়ার ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্তর্ভুক্তি চারদিকে আলোড়ন সৃষ্টি করেছে।
চাঁদপুর জেলাজুড়ে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১৫৬ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করেন চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. আশিক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাত তলায় কাজ করার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের শাহরাস্তিতে গ্রামীণ রাস্তার ১৫ মিটার পর্যন্ত কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ১২ মিটার দৈর্ঘের একটি কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা উত্তোলন করে নিয়েছে ঠিকাদার। এর সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলমের বিদ্যালয় পরিদর্শন কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সময় নিয়মিত সফরসঙ্গী থাকেন একই উপজেলার চরবৈশাখী থানার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ এমদাদ উল্লাহ। এতে তাঁর নিজ বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
৮ লাখ ২৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সব এলাকায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ এর সফল বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (১২ অক্টোবর) সকালে দুটি স্থানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে ১০ টায় চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং সকাল ১১ টায় প্রবর্তক মোড়স্থ আইয়ুব বাচ্চু চত্বরে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের টিকাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।