| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরে অটোচালকের মাথায় গুলি করে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হত্যাকান্ডের প্রধান আসামী মো. নাহিদ গাজী (৩৫) কে ঢাকা বাড্ডা থানা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ৩০ হাজার শিশু-কিশোর

সরকারের ইপিআই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। আগামি রোববার (১২ অক্টোবর) থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এবার জেলায় টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ শিশু কিশোর।

বিস্তারিত...

চাঁদপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে নিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে টাইফয়েড টিকা প্রদানে টার্গেট ৮ লাখ শিশু

চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে মিডিয়াকর্মীদের অংশগ্রহনে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় এই টিকা প্রদানে টার্গেট শিশুর সংখ্যা ৮লাখ ৫হাজার ২শ’ ৪৫জন।

বিস্তারিত...

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের কর্মবিরতি

জিনস ২০০০ লিমিটেড নামের এক পোশাক কারখানার শ্রমিকেরা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পুলিশের মামলা থেকে অব্যাহতির দাবিতে কর্মবিরতি পালন করেছেন ।

বিস্তারিত...

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিস্তারিত...

চাঁদপুরে ব্যাংকের টয়লেট থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন (৪৯) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে শহরের চিত্রলেখা মোড় মোজাম্মেল প্লাজায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের চতুর্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনী এলাকার বাসিন্দা।

বিস্তারিত...

মাগুরার শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

লিঙ্গ বৈষম্য দূরীকরণ, কন্যাশিশুর সু-রক্ষা, কন্যা শিশুর অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অধিকার রক্ষা, আইনি সহায়তা, নারীর প্রতি হিংসা, বল প্রয়োগ ও বাল্যবিবাহ প্রতিরোধকে লক্ষ রেখে “ আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি "এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে (৮ অক্টোবর) বুধবার মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

বিস্তারিত...

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আটজন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে দেশটির রাজধানী মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরের দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিস্তারিত...

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে আয়ান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ডাক্তার আবদুর রহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ১৭ জেলে আটক

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকাসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৮ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিস্তারিত...

নোয়াখালীতে ইউএনওর বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ব্যবসা করতে গিয়ে হকার্স সমিতির ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চৌমুহনী পৌরসভার প্রশাসক মো.আরিফুর রহমানের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

বিস্তারিত...

সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি

“সাংবাদিকদের নিরাপত্তা চাই -স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্বপালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। পরে ৪দফার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

বিস্তারিত...

হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর, চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম । অবরোধের পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে বুধবার (

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪