| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মামলায় ফাঁসানোর অভিযোগ, নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত

চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি নালিশি মামলার বিবাদী গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

‘আপনাকে যে বসাইছে তার কলিজা খুলিয়ালামু, আপনার কলিজাও খুলবো’

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামকে ‘কলিজা খুলে নেওয়ার হুমকি’ দেওয়ার একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ওই কল রেকর্ডটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর ভূইয়ার বলে দাবি করা হচ্ছে। তবে বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া ওই কল রেকর্ডকে এডিটেড বলে দাবি করেছেন।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়নের সভাপতি মোজাম্মেল-সম্পাদক মাঈনুদ্দিন-সাংগঠনিক নিটল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের (বিআরজেএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাঈনুদ্দিন রুবেল।

বিস্তারিত...

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে চার মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

বিস্তারিত...

চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহন, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্তি করার দাবী

প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবী জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

বিস্তারিত...

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

পার্কিংয়ে গাড়ি থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহতরা নোয়াখালীর

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে।

বিস্তারিত...

ভিজিএফের চাল আত্মসাৎ: সাবেক চেয়ারম্যান কারাগারে

দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল আত্মসাতের মামলায় খাগড়াছড়ির পানছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিস্তারিত...

ফেনী সীমান্ত থেকে সবজি বিক্রেতাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলার পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ২১৭৪ নং সীমান্ত পিলার সংলগ্ন নম্বর পিলার সংলগ্ন বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

চাঁদপুরে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল ভাতিজার, চাচা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে উপার্জিত ৫০ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে বাবু গাজী (২৩) নামে এক ওমানফেরত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা রৌশন গাজী (৫০) ও ভাই এমরান হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। ঘটনা অভিযুক্ত চাচা হাসান গাজীকে (৪০) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে নতুন পোষাক পেলো ৫২০ গ্রাম পুলিশ

লক্ষ্মীপুরে ৫২০ জন গ্রাম পুলিশের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। সোমবার (১১আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশ বার্ষিক সমাবেশে এ পোষাক বিতরণ করা হয়।

বিস্তারিত...

ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলির শব্দ, সতর্ক বিজিবি

দীর্ঘ বিরতির পর আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত। রবিবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে চলা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান সীমান্তবর্তী গ্রামবাসী।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী নাঈমের বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪