ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে রাতের অন্ধকারে রড বোঝাই করা একটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়। রড আনলোড করার সময় হাতেনাতে যুবদল কর্মীসহ দুই ডাকাতকে গ্রেফতার করে কবিরহাট থানা পুলিশ।
চট্টগ্রাম বন্দর এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে কেউ বলছেন, বোমা বিস্ফোরণ। আবার কেউ বলছেন, সিলিন্ডার বিস্ফোরণ। তবে ফায়ার সার্ভিস বলছে, এমন কোনো ঘটনা বন্দর এলাকায় ঘটেনি।
নোয়াখালীর কবিরহাটে ডাকাতি হওয়া একটি ট্রাক ও রডসহ যুবদল কর্মি সোলেমান সুজন (৩৫) এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা- ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে রডসহ ট্রাক ডাকাতির এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ, পুলিশ, সিডিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যদি সম্মিলিতভাবে কাজ করে, তাহলে নগরের ট্রাফিক ব্যবস্থা আমূল পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার মাছ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে আটক ও মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (১০ আগস্ট) দুপুরে জেলার চেয়ারম্যান ঘাট এলাকার মাছ ঘাটে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেরা।
নোয়াখালীর বেগমগঞ্জে সুমাইয়া আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুটির সৎ মাকে আটক করে থানায় নিয়ে গেছে।
নোয়াখালীর সেনবাগে ১১টি দোকান ও গোডাউনসহ ১টি কাঠের আসবাবপত্র তৈরীর কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে প্রেমিকের বাড়িতে এনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালককে একমাত্র আসামি করা হয়েছে।
লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডে প্রয়াত কর্ণেল (অব:) আবদুল মজিদের বাড়িতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আমাদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং এরপর যারাই সরকারে আসুক, তাদেরও এটি স্বীকার করতে হবে।
চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামি সড়কের স্টার শিপ এলাকায় শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতুটি শুক্রবার ( ৮ জুলাই) সকালে পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
চাঁদপুর সদরের চান্দ্রা এলাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে অমি ঢালী (১৯) ও কিশোর চন্দ্র দাস (১৭) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
লক্ষ্মীপুরে প্রায় ৩শ' সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।