| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাটহাজারীতে সহিংসতা, প্রশাসনের সিদ্ধান্তে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ‎শনিবার (৬ সেপ্টম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আন্দুল্লাহ আল মুমিন এক আদেশে ১৪৪ ধারা জারি করেন।

বিস্তারিত...

জ্ঞান ফিরল সায়েমের, মামুনের মাথার খুলি এখনও ফ্রিজে

ছয় দিন পর লাইফ সাপোর্ট খোলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের। তিনি হাত-পা নাড়াচ্ছেন। পরিবারের সদস্যদের চিনতে পারছেন। এদিকে আহত আরেক শিক্ষার্থী মামুন মিয়ার অবস্থা স্থিতিশীল। তার মাথার খুলির একাংশ এখনও ফ্রিজে।

বিস্তারিত...

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
জশনে জুলুসে লোকে লোকারণ্য চট্টগ্রাম নগরী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা ‘জশনে জুলুস’। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে লাখো মানুষ নগরের বিভিন্ন প্রান্ত থেকে মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হন। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে যাত্রা শুরু করে জুলুসটি নগরের বিবিরহাট, মুরাদপুর, ষোলোশহর দুই নম্বর গেট, জিইসি এলাকা প্রদক্ষিণ করে একই পথে

বিস্তারিত...

জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াত নেতাকে হত্যা, আটক ২

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতি নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে অ্যাম্বুলেন্স চালক গ্রেপ্তার

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারীর ছোট বোনজামাতা সদর মডেল থানায় চালকসহ অজ্ঞাতনামা আরো দুই-তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন।

বিস্তারিত...

খাগড়াছড়িতে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ৬

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরের সেই খালে এবার পড়ল বাস, নিহত ৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে যাত্রাবাহী বাস খালে পড়ে পাঁচ নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের মো. মোরশেদ আলম (৪০) ও জয়নাল আবেদীন (৫৭), হুমায়ন করীর, মাজেদ, রিপন, হুমায়ুন রশিদ। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। চন্দ্রগঞ্জের লতিফপুর বকুল ভিলায় নামের বাসায় ভাড়া থাকতেন। তিনি এরিস্টো ফার্মা নামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন৷

বিস্তারিত...

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ২

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

বিস্তারিত...

অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত টেকনাফে আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিস্তারিত...

মতলব উত্তরে বিএনপি নেতা লাভলু হত্যায় জড়িত বাবু দুই দিনের রিমান্ডে

চাঁদপুরের মতলব উত্তরে সাবেক বিএনপি নেতা মো. ছলিম উল্লাহ লাভলু হত্যায় জড়িত অটোরিকশা চালক মো. বাবুকে (৩৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত এ আদেশ দেন।

বিস্তারিত...

ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে : আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের ভেতরে এবং দেশের বা্ইরে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের ওই পরাজিত শক্তি। আমরা ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি।

বিস্তারিত...

কক্সবাজারে স্থানীয়দের বিক্ষোভের মুখে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বাঁকখালী নদীর জায়গা উদ্ধারে কক্সবাজার শহরে চলমান জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পরিচালিত উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সেনাবাহিনীর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা অচল থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল, তবে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।

বিস্তারিত...

গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি :এ্যানি

‎বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “বিগত ১৭ বছরে যারা গুম- খুনের শিকার হয়েছে, তাদের ত্যাগ অপরিসীম। তাদের পরিবারের ত্যাগ শুধু শিকার করে শেষ করা যাবে না।

বিস্তারিত...

শিশু তাসনুহার বস্তাবন্দি লাশ উদ্ধার

দপুরের শাহরাস্তিতে শিশু তাসনুহার (৩) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টায় বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪