| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুলিশের অভিযানে চট্টগ্রামে গ্রেপ্তার ৮, অপহৃত কিশোরী উদ্ধার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট, ডাকাতির প্রস্তুতি, অপহরণ ও ধর্ষণ মামলা এবং মাদকদ্রব্যসহ আটজনকে গ্রেফতার করেছে।

বিস্তারিত...

কক্সবাজারে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষ, ইউএনওসহ আহত ৫০

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় দুই দফায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পানছড়ির উল্টাছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকায় নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোনের একটি দল।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির ছেঁড়া তারে জড়িয়ে মো. ইসমাইল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে দগ্ধ শিশুটিকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। এর আগে ওইদিন দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি

নোয়াখালীর সদর উপজেলায় রাতের আঁধারে চালের টিন কেটে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও ৮লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

বিস্তারিত...

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন, দোকানের ফ্রিজে মিলল মরদেহ

দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে নির্মমভাবে খুন হয়েছেন কাজী মহিউদ্দিন পলাশ (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী। নিখোঁজের তিন দিন পর তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।

বিস্তারিত...

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

বিস্তারিত...

চাঁদপুরের হাজীগঞ্জে শিশু-কিশোর ও নারী উন্নয়নে উঠান বৈঠক ও কমিউনিটি সভা

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে উঠান বৈঠক ও কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাটরা বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলভার বেল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জেলা তথ্য অফিস, চাঁদপুর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

বিস্তারিত...

বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ এবং গোলাগুলি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে স্থানীয়দের দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হন।

বিস্তারিত...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাপ্রধানের ব্যতিক্রমী উপহার, উপকৃত হবে ৩শ পরিবার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কারিগর পাড়া ও রেজামনি পাড়ায় বিশুদ্ধ খাবার পানির অভাব দূর করতে বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করেছে একটি বিশেষ প্রকল্প। সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সৌরবিদ্যুতের মাধ্যমে স্থাপিত এই টেকসই পানি সরবরাহ ব্যবস্থা থেকে উপকৃত হবে স্থানীয় ৩ শতাধিক পরিবার।

বিস্তারিত...

চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ও উৎপাদন-তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি এবং ট্রাক রোডের আল আকসা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনোলজিস্টের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

আরাকান আর্মি সাগর থেকে ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে

সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি ৫টি ফিশিং ট্রলার ও ৩০ জন জেলেকে আটক করে নিয়ে গেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে মেধা আর যোগ্যতায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত ২৪ তরুণ-তরুণী

লক্ষ্মীপুরে মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ২৪ জন তরুণ-তরুণী। বুধবার (১০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পুলিশ লাইনস ড্রিলশেডে ফলাফল ঘোষণা করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪