| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেরপুরে ৩৩ টন সরকারি চাল সহ আটক ১ জন

শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দসহ বোরহান উদ্দিন (৩৮) নামে এক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লায় জেবিন রাইস প্রসেসিং নামে একটি মিলের গোডাউন থেকে ৩৩ টন সরকারি চালসহ মিলের মালিক বোরহান কে আটক করা হয়।

বিস্তারিত...

ময়মনসিংহে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ উদ্বোধন

দেশীয় পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্পনগরীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’।

বিস্তারিত...

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ সদরে বর্ণাঢ্য র‍্যালি

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

প্রতারণার মামলায় সৌদি আরব প্রবাসী খসরুর একদিনের রিমান্ড

বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও মুক্তিপণ আদায়ের মামলায় সৌদি আরব প্রবাসী খসরু পারভেজ ভূঁইয়া (৩৮)-কে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

তারাকান্দায় গ্রাম আদালতের সেবা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় গ্রাম আদালতের সেবা তৃণমূলে সম্প্রসারণের লক্ষ্যে ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে উসমান গনি (৮) ও ইসমাইল হোসেন (৭) নামের দুই শিশু নিখোঁজ হয়েছে।

বিস্তারিত...

নেত্রকোণায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় র‌্যাবের অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

জামালপুরে জেসমিন (GESMIN) প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জামালপুর, ১৮ জুন ২০২৬: প্রকল্পের সেরা চর্চা বা 'বেস্ট প্র্যাকটিসেস' (Best Practices) বিষয়ক একটি মিডিয়া অ্যাডভোকেসি সভা উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসি (DTRC)-তে অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫), একই উপজেলার সান্দিকোনা এলাকার আশরাফুল ইসলাম (২৫) এবং মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)।

বিস্তারিত...

মউক চেয়ারম্যানকে তারাকান্দা উপজেলা প্রশাসনের শুভেচ্ছা

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর নবনিযুক্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানিয়েছে তারাকান্দা উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহাম্মদ

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে মে/২০২৬ এর কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহাম্মদ। থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক অর্জন লাভ করেন।

বিস্তারিত...

ময়মনসিংহে গণশুনানিতে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

মাদক ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ময়মনসিংহে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে জনমত গ্রহণ এবং মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করতে এ গণশুনানির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।

বিস্তারিত...

তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে স্থায়ী কর্মচারী, নকলনবীশ ও সনদপ্রাপ্ত দলিল লেখকদের কাজের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বিষ ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার সম্প্রসারণে শেরপুর সদর উপজেলায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

মসিকের উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

ময়মনসিংহে সিটি কর্পোরেশনের আওতায় নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সিটি কর্পোরেশনের আয়োজনে শহীদ শাহাবুদ্দিন সম্মেলন কক্ষে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪