ময়মনসিংহের হালুয়াঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে পশুখাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এবং ‘নিজের বীজ নিজে করি, দেশকে পাট বীজে স্বাবলম্বী করে গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজবন্দি এক অজ্ঞাত ব্যক্তির অর্ধউলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবর্ষিকীর অজুহাতে সারদেশ নৈরাজ্য সৃষ্টি ও দেশের উন্নয়নের ধারা ব্যাহত করার পায়তারার প্রতিবাদে জামালপুর জজ কোর্ট চত্বরে অবস্থান কর্মসুচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ।
জামালপুরের ইসলামপুর উপজেলায় মুজিব শতবর্ষের লোগো ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি খামে ডাকযোগে পাঠানো উড়ো চিঠিতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
নেত্রকোণার আটপাড়া উপজেলার মগড়া নদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৩৪ ঘণ্টা পর কৃষক আবু হানিফ (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী চিকিৎসক আজাহার আলী খানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা মো. আব্দুল্লাহ (৫৬) বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোর নিহত হয়েছে। রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের মেলান্দহ উপজেলার দুরমুট (টনকি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণার বারহাট্টা উপজেলার বড়গাঁও গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, আমার বাবা একজন কৃষক ছিলেন। এই সমাজে ডাক্তারের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার এবং কৃষকের ছেলে কৃষক হবে-এটাই স্বাভাবিক। কিন্তু কৃষকের ছেলে এমপি হবে, তা স্বপ্নেও ভাবিনি।
বিডিআর বিদ্রোহ মামলায় দীর্ঘ ১৭ বছরের কারাবাস শেষে অবশেষে মুক্তি পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই টংগীরচর গ্রামের প্রয়াত ডাক্তার আব্দুর রাশিদের ছেলে জাকির হোসেন পলাশ। শুক্রবার (১৯ জুন) কাশিমপুর কারাগার
নেত্রকোণায় ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনার মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত মোহন তালুকদার।
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে জামালপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, একাধিক নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং কথিত চুক্তিপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বোরহান উদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।