| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শম্ভুগঞ্জ প্রেসক্লাবে সিটি প্রশাসককে ফুলেল সংবর্ধনা

শম্ভুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকনকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের শম্ভুগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

নেত্রকোণায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

বারি-৪ আমের বাম্পার ফলনে লাভবান তারাকান্দার মহরম আলী

ফিশারির পাড়ের খালি জায়গায় বারি-৪ জাতের আমের বাম্পার ফলনে লাভবান হয়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের কৃষক মহরম আলী।

বিস্তারিত...

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্র চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত অভিযানে প্রায় ৩৩০ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন মামলায় ১৪০ জনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

হাওরে মাছ ধরা শুরু, নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার অভিযোগ জেলেদের

দীর্ঘ এক মাস পর দেশের অন্যতম বৃহৎ মৎস্যভাণ্ডার নেত্রকোণাসহ হাওরাঞ্চলে আবার শুরু হয়েছে মাছ ধরা। গত ২৮ জুন শেষ হয়েছে সরকারের জারি করা মাসব্যাপী নিষেধাজ্ঞা। সোমবার (২৯ জুন) সকাল থেকেই জেলেরা জাল ও নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে নেমে পড়েছেন। তবে এক মাসের এই নিষেধাজ্ঞা শেষে হাওরপাড়ের প্রান্তিক জেলেদের মধ্যে আনন্দের চেয়ে ক্ষোভ ও হতাশাই বেশি দেখা গেছে।

বিস্তারিত...

আর্জেন্টিনার ম্যাচে বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর

আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শেরপুরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে রক্ষা পেল শতবর্ষী বটগাছ

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী বটগাছটি নিলামে বিক্রির বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসার পর গাছটি রক্ষা পেয়েছে।

বিস্তারিত...

শেরপুরের সংবাদপত্র এজেন্ট বাবুল মিয়ার পিতার ইন্তেকাল

সংবাদপত্র বিতানের স্বত্বাধিকারী মো. বাবুল মিয়ার পিতা আমিনুল ইসলাম (৯২) আর নেই। তিনি শনিবার (২৭ জুন) দিবাগত রাত ২টায় শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিস্তারিত...

মেলান্দহে ৮ মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

জামালপুরের মেলান্দহে ৮ মাস বয়সী এক শিশুকে হত্যার পর পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা শ্রাবন্তীকে (২৩) আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।

বিস্তারিত...

শেরপুরে রঞ্জিত চন্দ্রের পরিবারের জমি দখলের চেষ্টা, দেশত্যাগের হুমকি

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, মারধর এবং দেশত্যাগের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সেলিম আহাম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রঞ্জিত চন্দ্র দে ও তার পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

জমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, মারধর ও দেশত্যাগের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সেলিম আহাম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রঞ্জিত চন্দ্র দে ও তার পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিস্তারিত...

ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জেলা প্রশাসকের

ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাঁচিঝুলি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বিস্তারিত...

গারো পাহাড়ের লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

জামালপুরের বকশীগঞ্জের সীমান্তবর্তী গারো পাহাড়ের গভীর বনাঞ্চলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জয়নাল আবদীন (৬৬) নামে এক বৃদ্ধ বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে।

বিস্তারিত...

জামালপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আলাল উদ্দিন (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

দীর্ঘ ছয় মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪