ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৫৮ শিশুর মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় নতুন আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৪ শিশু। শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ময়মনসিংহ সদর উপজেলার কাচারি ঘাট থেকে জালালের চর পর্যন্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১১টি ড্রেজার ধ্বংস করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী তিন নির্বাচন কর্মীর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার তার চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় এলাকায় কাজিম উদ্দিন মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন স্থানীয় গ্রাহকেরা।
জামালপুরের মেলান্দহে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
জামালপুরে মাত্র ১০ হাজার টাকার জন্য এক ইজিবাইক চালককে হত্যা করে তাঁর ইজিবাইক ছিনতাই করা হয়েছে। পরে মরদেহ একটি লাগেজে ভরে জেলার ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকার একটি মাছের প্রজেক্টের পাড়ে ফেলে দেওয়া হয়।
জামালপুরে নবায়নবিহীন ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
ময়মনসিংহের গৌরীপুর জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের বাজেটনির্ভর গবেষণার পরিবর্তে খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে গুরুত্ব দিয়ে মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, গবেষণার কোনো বিকল্প নেই।
ময়মনসিংহে আলম এশিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮০ হাজার টাকা জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নেত্রকোণায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে একই মামলায় অপর দুই আসামি সখিনা খাতুন ও তোরাব আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
শেরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতির নিম্নহার, মোট ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা কম থাকা, দ্বিতল একাডেমিক ভবনের নিচতলা প্লাবিত হওয়া এবং বিদ্যালয় মাঠে পানি জমে থাকার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকিয়ে ৭ হাজার পিস ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) ও একই গ্রামের মো. সজীব (২৪)।