| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুষ্ঠু নির্বাচন হলে অংশ নেবো,পাতানো নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশে সার্বিকভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে তার দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে। তবে কোনোভাবেই ‘পাতানো’ বা প্রশ্নবিদ্ধ নির্বাচনে তারা যাবে না।

বিস্তারিত...

ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী ও ওসমান হাদির ছবি

পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। তিনি

বিস্তারিত...

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদির এয়ার অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্স ইমার্জেন্সি বিভাগে হবে তার উন্নত চিকিৎসা।

বিস্তারিত...

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম বলেছেন, আমাদের অনিরাপদ করার চেষ্টা হলে বাংলাদেশে ভারত ও ভিনদেশের স্বার্থ রক্ষাকারীদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে না।

বিস্তারিত...

হাসিনাকে ফেরাতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা

মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ও জুলাই ঐক্য।

বিস্তারিত...

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি সাদিক কায়েমের

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম

বিস্তারিত...

সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও, পুলিশের বাধা

রিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ঘোষিত দলের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও

বিস্তারিত...

৭১ ও ২৪-এর বিজয়ের চেতনাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে: বাংলাদেশ ন্যাপ

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) অভিযোগ করেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণআন্দোলনের বিজয়ের চেতনাকে ধ্বংস করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

বিস্তারিত...

হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকসুর ১০ প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়

বিস্তারিত...

থাইল্যান্ড বা সিঙ্গাপুর নেয়া হবে হাদিকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। শারীরিক অবস্থা উপযুক্ত হলে আগামীকাল শুক্রবার তাকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর নেওয়া হতে পারে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো

বিস্তারিত...

ফুলছে হাদির ব্রেন, বেড়েছে হার্টবিটও

দ্বিতীয় দিনেও গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে আশাবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বরং সর্বশেষ সিটি স্ক্যানে তার ব্রেনের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের তুলনায় আরও বেড়েছে এবং একইসঙ্গে হার্টবিট স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড।

বিস্তারিত...

শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রয়োজন: ন্যাপ মহাসচিব

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) মোহাম্মদপুর বধ্যভূমি ও মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর মহাসচিব এম. গোলাম মোস্তাফা ভুইয়া

বিস্তারিত...

গণঅভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে: নাহিদ

নির্বাচনকে বানচাল এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও অংশগ্রহণকারী ব্যক্তিদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিস্তারিত...

রাজনীতিকে মেধাশূন্য করতেই হাদির ওপর গুলি: বাংলাদেশ ন্যাপ

বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই স্বাধীনতার উষালগ্নে শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। ঠিক একই উদ্দেশ্যে আজ বাংলাদেশের রাজনীতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র

বিস্তারিত...

ওসমান হাদি এখনও সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না: চিকিৎসক

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। তার চিকিৎসা–সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪