নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাট, সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলা, খুলনায় প্রেস ক্লাব সভাপতিকে গুলি করে হত্যা এবং ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুন দেওয়ার ঘটনাগুলো প্রমাণ করে—মববাজরা শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিকে ভয় পায়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে কবি কাজী নজরুল
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার, আসামিদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা “অনভিপ্রেত ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ থেকে এ তথ্য জানানো হয়। সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে ওসমান হাদির লাশ।
ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ছিলো শরিফ ওসমান হাদির। দুর্বৃত্তের গুলিতে তার মৃত্যু হওয়ায় ওই আসনে প্রার্থী হচ্ছেন তার বোন মাসুমা বেগম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশবাসীকে চরম ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে। এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, ‘হাদির মরদেহ এখানে রাখার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তারা আমাদের জানালে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।’ ত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ নয়—আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মরদেহ বহনকারী বিমানটি ইতোমধ্যে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মিয়ানমারের আকাশসীমা থেকে বাংলাদেশের ভেতর প্রবেশ করে। ফ্লাইটরাডারের লাইভ ট্র্যাকিংয়ে দেখা গেছে বি
‘জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন’ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের শীর্ষ নেতৃদ্বয়।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সর্বসাধারণের সাক্ষাতের জন্য আনা হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মৃত্যুর আগে নিজের জন্য এমন আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, “খুবই সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আল্লাহর কাছে হাজির হবো।”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তাঁর স্মৃতি সংরক্ষণের দাবিতে শাহবাগে স্মৃতিস্তম্ভ নির্মাণের আহ্বান জানিয়েছে পরিবার।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।