অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আরেকটি ইতিহাস গড়লেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই অপেক্ষা করছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
কয়েকদিন পর ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবেন। তার আগে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে বারবার নাকাল হচ্ছেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা। এবার তারা অলআউট হয়েছেন মাত্র ৪৯ রানে।
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজের জন্য ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এরই মধ্যে খবর, জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছে নতুন এক পারফরম্যান্স আ্যনালিস্ট। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করা অক্ষয় হিরামান্থকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন এই অ্যানালিস্ট।
নুরুল হাসান জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন প্রায় তিন বছর আগে। সাইফ হাসানও ২০২৩ এশিয়ান গেমসের পর আর জায়গা পাননি। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা এই দুই ক্রিকেটারকে ফেরানো হয়েছে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দলে। তবে বাংলাদেশ দলের সর্বশেষ টি-টোয়েন্টি দলে থাকা মোহাম্মদ নাঈম বাদ পড়েছেন।
২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর ‘ড্রিম ১১।’ বোর্ডের সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে তাদের। অর্থাৎ, ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ভারতের জার্সির স্পনসর তারা। বোর্ডের সঙ্গে ড্রিম ইলেভেনের ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে। কিন্তু নতুন বিল পাশ হওয়ার পর জার্সি স্পনসর হিসেবে ‘ড্রিম ১১’-এর সঙ্গে বোর্ডের চুক্তি ভঙ্গ হতে পারে।
নিবেদিতপ্রাণ ক্রিকেট সংগঠক ও মোহামেডান অন্তঃপ্রাণ তানভির হায়দারের প্রয়াণের পর ঢাকার ক্লাবগুলোর অন্যতম বয়োজ্যেষ্ঠ কর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মাহবুব আনাম। ঢাকার ক্লাব মহলে গত দুই যুগে যা কিছুই হয়েছে, তার নেপথ্য কারিগর ছিলেন তিনি। ২০০০ সালের পর থেকে ঢাকার ক্লাব গুলোর ক্রিকেট সংগঠকদের অন্যতম নির্ভরতা ও নেতা বনে গিয়েছেন বিসিবির এই পরিচালক।
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে (শুক্রবার) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। তাঁর সঙ্গে ফিরেছেন সাইফ হাসানও। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলে নেই। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাঁকে। তিনি ছাড়া সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ আছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায়।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে আলোচনা হচ্ছিল অনেকদিন ধরেই। যেখানে নারী বিশ্বকাপের সেমিফাইনাল, বাংলাদেশ-ভারত লড়াইসহ চারটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আইপিএলে বিরাট কোহলিদের শিরোপা উৎসব–ই কাল হয়ে দাঁড়াল। সেসময় বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে নিহত হন ১১ জন। ফলস্বরূপ ঘরোয়া ক্রিকেটের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও ভেন্যুটিকে বাদ দেওয়া হলো!
ঘনিয়ে আসছে আরও এক জাঁকজমকপূর্ণ বিশ্বকাপের সময়। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাবান এই টুর্নামেন্টের এবারের আসরের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
ব্যাট হাতে সাকিব আল হাসান এখনো নিজের সেরাটা দিতে পারছেন না। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) তার পারফরম্যান্স উদ্বেগজনক কারণ তিনটি ম্যাচেই ব্যাট হাতে দেখেছেন ব্যর্থতার মুখ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে সাকিব করেছেন ১৩ বলে ৭ রান এবং বল হাতে এক ওভারে ২ রানে তুলে নেন ১ উইকেট। তবে তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স ৮ রানের জয় পেয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে।
অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে জয়টা ভীষণ জরুরি হয়ে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দলের জন্য। প্রথম তিন ম্যাচে দুটিতে হেরে কোণঠাসা অবস্থায় ছিল সোহান–আফিফরা। এমন এক পরিস্থিতিতেই নর্দান টেরিটোরি স্ট্রাইকার্সকে ২২ রানে হারিয়ে আবারও জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। এ তদন্তে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে অভিযুক্ত হিসেবে, যার মধ্যে আছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসও।
এশিয়া কাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এরই মধ্যে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছেন মিরাজ-শান্তরা।