| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এশিয়া কাপে বিজ্ঞাপনের জন্য ১০ সেকেন্ডে ১৬ লাখ রুপি!

এশিয়া কাপ মানেই বাড়তি উত্তেজনা দেখা দেয় দর্শকদের মাঝে। আর সেই উত্তেজনাকে ঘিরেই বিজ্ঞাপন বাজারে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য গুনতে হবে ১৬ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকারও বেশি। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরেই এই আকাশছোঁয়া দর নির্ধারণ করেছে সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সনি স্পোর্টস।

বিস্তারিত...

এশিয়া কাপে ছক্কার ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ফিটনেস ট্রেনিংয়ের কয়েক দফা সেশন শেষে এবার ক্রিকেটারদের হাতে ব্যাট তুলে দিয়েছেন ইংলিশ কোচ জুলিয়ান উড। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের নেটে প্রতিদিন আলাদাভাবে ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করছেন তিনি। লক্ষ্য একটাই—প্রত্যেক ক্রিকেটারের ভেতর থেকে সর্বোচ্চ সামর্থ্য বের করে আনা।

বিস্তারিত...

বাবরের ফেরা স্ট্রাইক রেটের ওপর নির্ভর করে : কোচ মাইক হেসন

আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পাননি বাবর আজম। যা নিয়ে চারদিকে চলছে আলোচনা-সমালোচনা। এরই মাঝে টি-টোয়েন্টি দলে বাবরের ফেরা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি দলে ফেরার আগে বাবরকে নিজের ব্যাটিং উন্নত করতে হবে। বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা ও সামগ্রিক স্ট্রাইক রেট বাড়াতে পরামর্শ দিয়েছেন তিনি।

বিস্তারিত...

বিপিএলে এক ম্যাচ হারতে ৪০০ কোটি টাকার প্রস্তাব!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিং তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একটি ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারের জন্য জুয়াড়িরা ৪০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। ফ্র্যাঞ্চাইজিটি প্রস্তাবটি গ্রহণ করেছিল কি না— তদন্ত কমিটি নিশ্চিত হতে পারেনি। তবে তারা নিয়ম অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে এ তথ্য জানায়নি এবং ম্যাচটি শেষ পর্যন্ত হেরে যায়।

বিস্তারিত...

শান্ত-মিরাজদের সঙ্গে বৈঠকে বসছেন বুলবুল, থাকবেন পরিচালকরাও

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গেল ৬ আগস্ট শুরু হয়েছিল বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। যা এরই মধ্যে শেষ হয়েছে। মাঝে একদিনের বিরতি দিয়ে শুক্রবার দুপুর থেকে ফের মাঠে নামেন টাইগার ক্রিকেটাররা। গেল কয়েক দিন ঢাকায় স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

বিস্তারিত...

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত

প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই হিসেবে ২০২৬ সালেও হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসর। যেখানে অংশগ্রহণকারী ১৬ দলের নাম চূড়ান্ত হয়েছে। আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে বসবে যুব বিশ্বকাপের এই আসর। যেখানে ১০ থেকে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১৬ করা হয়েছে।

বিস্তারিত...

বাবার পথে হাঁটলেন শচিনপুত্র, বিয়ে করছেন বয়সে বড় নারীকে!

বিয়ের ব্যাপারে বাবা শচিন টেন্ডুলকারের পথেই হাঁটলেন অর্জুন টেন্ডুলকার! বয়সে বড় নারীকেই বিয়ে করছেনতিনিন।

বিস্তারিত...

ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ার দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ২০২৫ মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে খেলবেন তিনি।

বিস্তারিত...

মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সিম্পসন

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার বব সিম্পসন শনিবার ৮৯ বছর বয়সে মারা গেছেন। ৬২টি টেস্ট খেলে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এক অনন্য ছাপ রেখে গেছেন।

বিস্তারিত...

চিটাগং কিংসের কাছে ৪৬ কোটি টাকা দাবি বিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের কাছে বিপুল অঙ্কের পাওনা দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের হিসাবে, তিনটি আসরে বিভিন্ন খাতের বকেয়া অর্থ ও দীর্ঘদিনের সুদ মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি’র কাছে পাওনা ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার, যা বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় ৪৬ কোটি টাকা।

বিস্তারিত...

শতাব্দীর সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ

একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে ‘ক্রিকেটের বাইবেল’খ্যাত উইজডেন, যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি ভিন্ন স্বাদের স্মৃতি—একটি জয়ে ভরপুর, আরেকটি তিক্ত হারের।

বিস্তারিত...

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হাত মেলানো উচিত নয়: হরভজন

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, রাজনৈতিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ক্রিকেট ম্যাচ খেলা উচিত নয় ভারতের জাতীয় দলের।

বিস্তারিত...

রেকর্ড গড়ে আইসিসির মাসের সেরা হলেন শুভমান গিল

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানের বন্যা বইয়ে জুলাই মাসের আইসিসির সেরা খেলোয়াড় হয়েছেন শুভমান গিল। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার এই খেতাব পাওয়ার কীর্তি গড়েছেন ভারতের টেস্ট অধিনায়ক।

বিস্তারিত...

তিন মহারথীর একসঙ্গে বিদায় ও একই ইনিংসে দুই ভাইয়ের সেঞ্চুরি

জেফ ডুজন, ম্যালকম মার্শাল ও ভিভ রিচার্ডস- ক্রিকেট বিশ্বে ত্রাস সৃষ্টিকারী ত্রয়ী। ওয়েস্ট ইন্ডিজের সোনালী প্রজন্মের তিন তারকা।

বিস্তারিত...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ’র দুটি ম্যাচই দেখা যাবে টিভিতে

অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ‘এ’দলের দুটি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশে বসে এই ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টসে। এছাড়া অন্য ম্যাচগুলো দেখা যাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪