| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে প্রয়োজন বড় বিনিয়োগ : সিপিডি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৮:৩৬:৫১:পূর্বাহ্ন  |  ১৬১৩৪৬২ বার পঠিত
বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে প্রয়োজন বড় বিনিয়োগ : সিপিডি
ছবির ক্যাপশন: সিপিডি

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে বিশাল বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি।

রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘এনডিসি ৩.০: ভবিষ্যৎ টার্গেট’ শীর্ষক আলোচনাসভায় এ তথ্য জানানো হয়। 

সংস্থাটির গবেষণায় বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে দেশে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে প্রায় ৩০ হাজার মেগাওয়াট। চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ৩০ শতাংশ সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৩৫ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎকেন্দ্র বসাতে হবে।

এ লক্ষ্য পূরণে বিনিয়োগ প্রয়োজন ৩৫ থেকে ৪২ বিলিয়ন ডলার। সৌর ও বায়ুশক্তি হবে নবায়নযোগ্য বিদ্যুতের প্রধান উৎস।

সিপিডি বলছে, বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ওপর গুরুত্ব দিতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪