| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবিদ্বারে নানার বাড়ি বেড়াতে এসে মায়ের সামনেই ট্রাকচাপায় শিশুর করুণ মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৬ ইং | ০০:৪০:৪২:পূর্বাহ্ন  |  ২৫৮ বার পঠিত
দেবিদ্বারে নানার বাড়ি বেড়াতে এসে মায়ের সামনেই ট্রাকচাপায় শিশুর করুণ মৃত্যু

দে‌বিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে মায়ের চোখের সামনেই বেপরোয়া গতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মিনহা আক্তার (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার মনির হোসেনের মেয়ে। সে মা ও বোনের সঙ্গে দেবিদ্বারের ছোট শালঘর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহার মা জুলেখা আক্তার দেবিদ্বারের ছোট শালঘর গ্রামের আফতাব উদ্দিন সরকার বাড়ির বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে। গত রোববার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। সোমবার সকালে চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান জুলেখা। এ সময় তার সঙ্গে দুই মেয়ে ও মা ছিলেন।

চিকিৎসা শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ছোট শালঘর গ্রামে ফিরছিলেন। বাসস্ট্যান্ডে নেমে স্বজনেরা যখন অটোরিকশার ভাড়া পরিশোধ করছিলেন, ঠিক তখনই মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির একটি ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে সন্তানের এমন করুণ মৃত্যুতে মা জুলেখা আক্তার ও স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং নিহত শিশুর মরদেহ দেবিদ্বার থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪