| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১৩:১২:৩৪:অপরাহ্ন  |  ১৫৯৬২৪৪ বার পঠিত
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০

রিপোর্টার্স২৪ ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে আরো ৪৩০ জন।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব আক্রান্তের রেকর্ড করা হয়। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৫ জনের। যাদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ৬৩২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৭ হাজার ২৩৬ জন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪