| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, আছে ৮ লাখেরও বেশি কর্মী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ১৪:৩৪:১৫:অপরাহ্ন  |  ১৫৮৬২৩০ বার পঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, আছে ৮ লাখেরও বেশি কর্মী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ডেস্ক: মালয়েশিয়ায় মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশের। বর্তমানে সেখানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কর্মী সক্রিয়ভাবে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে সেখানে কাজ করছেন। সে হিসেবে দেশটিতে বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীদের তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশিরা।

সম্প্রতি মালয়েশিয়ার সংসদে করা এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এ তথ্য জানান।

তিনি জানান, করোনা-পরবর্তী পরিস্থিতিতে মালয়েশিয়ার অর্থনীতি পুনর্গঠনে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা বাড়ে। সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে মালয়েশিয়ায় প্রবেশ করেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি শ্রমিক। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে সরকার বিদেশি শ্রমশক্তি নিয়োগের ওপর শিথিল নীতি প্রয়োগ করলে বিপুলসংখ্যক কর্মী মালয়েশিয়ায় যায়। সেই বছরই প্রায় ৪ লাখ নতুন বাংলাদেশি কর্মী দেশটিতে কাজের সুযোগ পান।

তিনি আরও জানান, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় ৭৯০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: নিউ স্ট্রেইটস টাইম

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪