চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে একটি তরবারিসহ মো. মুন্না (১৮) নামে দুস্কৃতিকারী ও মাদকসহ স্বপন হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার সন্তোষপুর নামক স্থান থেকে তালিকাভুক্ত দুস্কৃতিকারী মো. মুন্নাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি তরবারি।
অপরদিকে রোববার দিনগত রাতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার পশ্চিম টোরাগড় নামক স্থান থেকে মাদক কারবারি স্বপন হোসনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতর ফেন্সিডিল এবং নগদ ৭হাজার ২৫০টাকা।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং প্রেপ্তার ব্যাক্তিদের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বরে জানান এই কর্মকর্তা।
.
রিপোর্টাস২৪/এস