| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে গোয়ালন্দে প্রস্তুতি সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ১৫:০১:৩০:অপরাহ্ন  |  ১৬৩ বার পঠিত
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে গোয়ালন্দে প্রস্তুতি সভা

রাজবাড়ী প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম শফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোকসজ্জা।

১৬ ডিসেম্বর সকালে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার ওপর গুরুত্বারোপ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪