| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ০০:৫১:৫৬:পূর্বাহ্ন  |  ১৮৭ বার পঠিত
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল

বেনাপোল  প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে  যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে থেকে যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বেনাপোল স্থলবন্দর প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদের সঞ্চালনায় 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুল, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব রায়হানুজ্জামান দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস, শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক শহিদ আলীসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪