| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মশক নিধন অভিযানে নেমেছে লক্ষ্মীপুর পৌরসভা

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৮৬৯৯৮ বার পঠিত
মশক নিধন অভিযানে নেমেছে লক্ষ্মীপুর পৌরসভা
ছবির ক্যাপশন: মশক নিধন অভিযানে নেমেছে লক্ষ্মীপুর পৌরসভা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

মশার উপদ্রব থেকে পৌরবাসীকে রক্ষায় মশক নিধন অভিযানে নেমেছে লক্ষ্মীপুর পৌরসভা। সোমবার (১২ মে) বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন। 

এ সময় এই কার্যক্রমের কোনো গাফিলতির অভিযোগ থাকলে, তা পৌরসভাকে জানাতে পৌরবাসীর প্রতি অনুরোধ জানান পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন। 

তিনি বলেন, ‘মশা নিয়ন্ত্রণে কেবল পৌরসভা নয়, এগিয়ে আসতে হবে পৌরবাসীদেরকেও। ‘পৌরবাসীকে সচেতন হতে হবে এবং বাসার ভেতরে, ফুলের টব, চৌবাচ্চা ও বারান্দায় জমে থাকা পানি তিন দিনের ভেতরে নিজ উদ্যোগে ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা এবং পৌরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

পৌরসভা সুত্রে জানা যায়, কখনও ডেঙ্গুর প্রাদুর্ভাব, কখনো বা কিউলেকসের উপদ্রব; মৌসুমের বেশিরভাগ সময়ই যন্ত্রণার বড় কারণ মশা। সামনেই বর্ষা মৌসুম, মশার প্রজনন নিয়ে তাই বাড়ছে শঙ্কা। এ অবস্থায় বিশেষ মশক নিধন কার্যক্রম চালাচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা।

এ সময় লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন নিজে উপস্থিত থেকে শহরের উত্তর তেমুহনী, বাজার রোড, মাছবাজার, মুরগি বাজার, গোস্ত বাজারসহ বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।

মশক নিধন অভিযানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪