| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত নেতা মুজিবুর' নুরকে দেখতে হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ১২:৫৭:২৯:অপরাহ্ন  |  ২০৫৫০০২ বার পঠিত
জামায়াত নেতা মুজিবুর' নুরকে দেখতে হাসপাতালে
ছবির ক্যাপশন: জামায়াত নেতা মুজিবুর' নুরকে দেখতে হাসপাতালে

রিপোর্টার্স২৪ ডেস্ক :  গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।

নুরের খোঁজ নিতে তিনি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টা দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১ নম্বর কেবিনে যান।পরে মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, নুরের ওপর যে হামলা হয়েছে তার নিন্দার ভাষা আমাদের জানা নেই। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন ভূমিকা রেখেছেন এবং বর্তমানেও রাখছেন। তাকে যেভাবে আহত করা হয়েছে সেটা নিন্দনীয়।

তিনি বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সংহতি বজায় রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

জামায়াতের এ নেতা আরও বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে যেন দেশ পরিচালিত হয় এটি নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা দরকার।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪