বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষকদলের নাজিরপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়াডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ৬৮নং নাজিরপুর বোর্ড সরকারি প্রথমিক বিদ্যালয়ে ৯ নং নাজিরপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাজিরপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. মাসুম বিল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাজী পলাশ, বাউফল উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এড গাজী জাহাঙ্গীর হোসেন তারা, সদস্য সচিব সোহেল আকন, পৌর কৃষক দলের মো. সায়েম কাজীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব