| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাগেশ্বরীতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৪:৫৪:৪৭:অপরাহ্ন  |  ১২৫৮০০০ বার পঠিত
নাগেশ্বরীতে এক  ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিকুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে নাগেশ্বরীর পশ্চিম রামখানার নগরাজ গ্রামের বজলার রহমানের পুত্র বুলুর মরদেহ  গতকাল ২৯সেপ্টেম্বর ভোরবেলা রামখানা দীর্ঘির পাড়ে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

পরে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মৃত বুলু ভারতীয় চোরাকারবারী মাদক ব্যবসায়ীর সহিত জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে।  লাশের সাথে প্রায় ২০০টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে ব্যবসায়ী সংক্রান্ত জের ধরে দৃর্বত্তরা তাকে হত্যা করতে পারে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ   করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪