| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ প্রবারণা পূর্ণিমা: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ২১:৪১:১৪:অপরাহ্ন  |  ২০৪৩৯৭৬ বার পঠিত
আজ প্রবারণা পূর্ণিমা: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব
ছবির ক্যাপশন: আজ প্রবারণা পূর্ণিমা: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব

রিপোর্টার্স২৪ ডেস্ক:  সোমবার (৬ অক্টোবর) বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চীবর দান উদযাপিত হচ্ছে। এই দিনটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।

বৌদ্ধ ধর্মমতে, এদিন মহামানব গৌতম বুদ্ধ স্বর্গলোক থেকে পৃথিবীতে ফিরে আসেন এবং মানবজাতির কল্যাণে ধর্ম প্রচারের নির্দেশ দেন ভিক্ষু সংঘকে। একই সঙ্গে তার তিন মাসব্যাপী বর্ষাবাসেরও শেষ দিন এটি। তাই বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আজ রাত ১১টা ৫৪ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে আগামীকাল সকাল ৯টা ৩ মিনিটে শেষ হবে। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু হয়, যা দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপন করা হয়।

এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন হচ্ছে। এর মধ্যে রয়েছে: বুদ্ধপূজা, ধর্মীয় পতাকা উত্তোলন, প্রার্থনা, আলোচনাসভা, প্রদীপ ও ফানুস প্রজ্বালনসহ বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাণী দিয়েছেন। রোববার রাতে বৌদ্ধ ধর্মীয় নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান এবং বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এছাড়া, ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দেশের বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীর বার্তা জানিয়েছেন।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪