| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের প্রশংসা করা ফারুকীর পুরনো পোষ্ট সামনে আনলেন শাওন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৩:৫৯:২৩:পূর্বাহ্ন  |  ২০৯৯০৩৩ বার পঠিত
আওয়ামী লীগের প্রশংসা করা ফারুকীর পুরনো পোষ্ট সামনে আনলেন শাওন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন মঙ্গলবার (৭ অক্টোবর) ফারুকীর একটি পুরোনো ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে পোস্ট করেছেন। যেখানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরুণ নেতৃত্বদের প্রশংসা করতে দেখা গেছে ফারুকীকে। 

১০ বছর আগের অর্থাৎ ২০১৫ সালের ১৪ ডিসেম্বর সেই পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘এটা একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, এন্ড আওয়ার ভেরি ওউন আশরাফুল আলম খোকন। প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে, তাদের কারনেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শত গুণ, এই শক্তি যুক্তির দুয়ার খোলা রাখুক সদা, সমাজের দিকে চোখটা মেলে রাখুক।

গাউসুল আলম শাওন, তুই এমনিতেই খাটো। ধন্যবাদ দেয়া কি ঠিক হবে?’

সেই পোস্টের নিচে ফারুকী আরো লেখেন, ‘বিঃদ্রঃ কেনো এই ধন্যবাদ- এই প্রশ্ন করবেন না। কোনো উত্তর দিতে পারবো না। এবং এই সরকারের তরুণ শক্তিকে প্রশংসা করলাম কোনো একটা ইস্যুতে না, ইস্যু বেশ কয়টা।’

ফারুকীর সেই পুরনো পোস্ট শেয়ার করে ক্যাপশনে শাওন লিখেছেন, ‘এটা একটা ধন‍্যবাদ বার্তা।

’ শাওনের এই পোস্ট যে ফারুকীকে খোঁচা মেরে, তা বুঝতে বাকী নেই অনুরাগীদের। মন্তব্যের ঘরেও যা স্পষ্ট করলেন শাওন। পোস্টে একজন মন্তব্য করেন, সেই মন্তব্যের জবাবে শাওন লেখেন, ‘না মানে গত ১৭ বছরে উনি কোথায় ছিলেন সেটাই দেখছি। ফ‍্যাসিস্টের দোসর ট‍্যাগপ্রাপ্তদের ওয়ালে কিন্তু এতো ধন‍্যবাদ নেই।’


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪