| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১১:৩৮:৫৭:পূর্বাহ্ন  |  ২৯৯৩৮ বার পঠিত
সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: নীলাভ স্বচ্ছ পানিতে গলা পর্যন্ত ডুবে আছেন তিনি। কখনো মায়াবী দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকাচ্ছেন, কখনো আবার পানির সঙ্গে মিশে তৈরি করছেন নানা নান্দনিক ভঙ্গি। কালো সুইমস্যুটে এমন আকর্ষণীয় রূপে ক্যামেরাবন্দী হওয়া এই নারী আর কেউ নন, ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের সামনে হাজির হয়েছেন অপু। ছবিগুলোতে সুইমিং পুলের নীল পানিতে জলকেলিতে মেতে থাকতে দেখা যায় তাকে। কালো সুইমস্যুটে অভিনেত্রীর বিভিন্ন অভিব্যক্তি ও দৃষ্টিনন্দন পোজ ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা।

ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন মাত্র দুটি শব্দ—‘আমার আমি’। ছোট্ট এই ক্যাপশন আর ছবির ব্যতিক্রমী আবহ মুহূর্তেই নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

অভিনেত্রীর এমন ভিন্নধর্মী উপস্থিতিতে অনেকটাই চমকে গেছেন তার অনুসারীরা। পোস্ট প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই ছবিগুলোতে প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়ে যায় সাড়ে সাত হাজার। পাশাপাশি মন্তব্যের সংখ্যাও ছয় শতাধিক। সামাজিক যোগাযোগমাধ্যমে অপুর জনপ্রিয়তার বিষয়টি যেন আবারও সামনে নিয়ে এসেছে এই ছবিগুলো।

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অপুর সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার মজার ছলে শীতের প্রসঙ্গ টেনে এনেছেন। একজন মন্তব্য করেছেন, ‘শীত লাগে না? আপনার সুইমিং করা দেখে আমার শীত লাগছে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘অপু তুমি আমার পছন্দের নায়িকা। ঢালিউড কুইন।’

এ ছাড়া অনেকেই প্রিয় অভিনেত্রীর প্রতি ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করেছেন। তবে বরাবরের মতো এবারও অনুসারীদের মন্তব্যের কোনো জবাব দিতে দেখা যায়নি অপুকে।

একসময় বড় পর্দায় নিয়মিত উপস্থিতি থাকলেও বেশ কিছুদিন ধরেই অভিনয়ে অনিয়মিত অপু বিশ্বাস। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কর্মকাণ্ডে তাকে বেশি দেখা যায়। পাশাপাশি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনেও তার ব্যস্ততার বড় একটি অংশজুড়ে রয়েছে ছেলে আব্রাম খান জয়। সন্তানকে সময় দেওয়া, ব্যবসা সামলানো এবং বিভিন্ন সামাজিক ও প্রচারণামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়েই কাটছে তার দিন। ফলে নতুন সিনেমায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন তিনি।

এদিকে কিছুদিন আগে নেপালে গিয়ে ‘শিকার’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। সিনেমাটিকে ঘিরে নতুন করে আলোচনায় আসার সুযোগ তৈরি হলেও এর কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ, সিনেমাটির নায়ক গ্রেপ্তার হওয়ায় পুরো প্রকল্পটি জটিলতার মুখে পড়েছে।

এ অবস্থায় সিনেমাটির বাকি কাজ কবে শেষ হবে কিংবা কবে নাগাদ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত নয়।

সব মিলিয়ে বড় পর্দায় আপাতত অনিয়মিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি জানান দিতে ভুলছেন না ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা। সুইমিং পুলে তোলা নতুন ছবিগুলোও তার প্রমাণ। ভক্তদের আগ্রহ আর প্রশংসায় আবারও আলোচনায় উঠে এসেছেন অপু বিশ্বাস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪