| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে প্রবল বর্ষণে নিহত ৪

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৮০২২ বার পঠিত
দিল্লিতে প্রবল বর্ষণে নিহত ৪
ছবির ক্যাপশন: দিল্লিতে প্রবল বর্ষণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রবল বর্ষণে ঘরের ছাদ ধসে এক মা ও তার তিন সন্তান— ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর দ্বারকা এলাকা থেকে তাদের দেহ উদ্ধার করেছে পুলিশ ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।


এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার শেষ রাত থেকে নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। বস্তুত, শুক্রবার ভোরে ঘুম ভেঙে উঠেই দিল্লিবাসী দেখেছে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়া।


এর আগে টানা বেশ কয়েক দিন ধরে তাপপ্রবাহ বয়ে গেছে রাজধানী ও তার সংলগ্ন এলাকাগুলোর ওপর দিয়ে। তাপপ্রবাহে কার্যত হাসফাঁস করছিল দিল্লি। সেই হিসেবে বৃহস্পতিবার শেষরাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি একদিকে যেমন স্বস্তি বয়ে এসেছে, তেমনি অন্যদিকে ভোগান্তিও সৃষ্টি করেছে। 


শুক্রবার সকাল থেকে দিল্লির বহু এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে দিল্লির বহু এলাকায়। ঝড়ো আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি অনেক ফ্লাইট, ফলে দিল্লির বিমানবন্দরের ফ্লাইট শিডিউলেও বিপর্যয় ঘটে।


শুক্রবার ভোরবেলায় দিল্লিতে লাল সতর্ক সংকেত জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪