| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতে প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি: ইতালি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৪:৩৩:০৯:অপরাহ্ন  |  ৪২৫ বার পঠিত
কুয়েতে প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি: ইতালি

ইন্টারন্যাশনাল ডেস্ক: অতি সম্প্রতি কুয়েতে এক ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

গতকাল শুক্রবার রাজধানী রোমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ তথ্য প্রকাশ করেন তাজানি। তিনি বলেন, “কুয়েতের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের তদন্তের ফলাফল বলছে, হামলায় ব্যবহার করা ড্রোনটি ইরানে তৈরি হয়েছে।”

২৬ নভেম্বরের (বৃহস্পতিবার) সেই হামলায় ২ জন নিহতের পাশাপাশি আহত হন আরও দুজন। ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে নিন্দার ঝড় তুলেছে; সৌদি আরব ও সিরিয়াসহ বেশ কয়েকটি দেশ এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে।

এদিকে তেহরান কুয়েতে ড্রোন নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হামলাকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেছেন।

শুক্রবারের সংবাদ সম্মেলনে তাজানি জানান, ইরান দাবি করেছে যে ড্রোনটি তাদের ভূখণ্ড থেকে পাঠানো হয়নি। তবে তিনি উল্লেখ করেন যে, ইরানের আঞ্চলিক মিত্রদের কাছেও ইরানে তৈরি ড্রোন রয়েছে।

সাংবাদিকদের তাজানি বলেন, “ইরানিরা বলছে যে এটি তাদের ভূখণ্ড থেকে পাঠানো হয়নি। তবে আপনারা জানেন, ইরানের প্রক্সি বা মিত্রদের কাছেও ইরানে তৈরি ড্রোন রয়েছে।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে তদন্ত হবে এবং ইরান জানিয়েছে যে তারা ইতালি ও কুয়েতের সঙ্গে যৌথ তদন্ত কমিশনে অংশ নিতে প্রস্তুত।”

সূত্র : আলজাজিরা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪