| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লঞ্চের যাত্রী সেজে মদ পাচার; চেউয়া হাছান গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১২১৪৩৬ বার পঠিত
লঞ্চের যাত্রী সেজে মদ পাচার; চেউয়া হাছান গ্রেফতার
ছবির ক্যাপশন: লঞ্চের যাত্রী সেজে মদ পাচার; চেউয়া হাছান গ্রেফতার

বাউফল প্রতিনিধি :

ভোরের আলো ফোটার আগেই পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর হঠাৎ অভিযান। সোমবার সকাল ৬টায় নুরাইনপুর লঞ্চঘাটে পৌঁছামাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা কালাইয়াগামী  এম ভি ঈগল-৫ লঞ্চ ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী।

তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ১০ বোতল দেশীয় মদ। গ্রেফতার করা হয় কালাইয়া ইউনিয়নের বাসিন্দা হাচান ওরফে চেউয়া হাছানকে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আগে থেকেই নজরে ছিলেন হাচান। জানা গেছে, তিনি রোববার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে লঞ্চে ওঠেন।

কালাইয়া-ঢাকা নৌরুটে মাদক বহনের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী এমন প্রত্যাশার কথা জানান স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান  বলেন, 'গ্রেফতার মাদক কারবারি হাচানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।' 


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪