| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫২৮৮১১ বার পঠিত
আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম নিক্ষেপ
ছবির ক্যাপশন: আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম নিক্ষেপ

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা ও হরিরামপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

 

এরপর প্রিজনভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটে। এ সময় আদালত চত্বরে মমতাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা।


জানা যায়, মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের-০৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুরে থানায় ভাঙচুর ও মারামারি মামলায় পাঁচদিনের রিমান্ড শুনানি হয়। এসময় আসামি মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালতের বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।


সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০১ বিচারক মুহম্মদ আব্দুন নূরের আদালতে ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের মামলায় সাতদিনের রিমান্ড শুনানি হয়। এতে আদালতের বিচারক আসামি মমতাজ বেগমকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে হরিরামপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আক্তারের আদালতে তোলা হলে নাশকতার মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।  


কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার (২২ মে) পৃথক দুটি আদালতে রিমান্ড শুনানি হয়। এতে একটি আদালতে দুইদিন ও অন্য আদালতে চারদিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামি মমতাজকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪