| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৪:২৬:৩৯:অপরাহ্ন  |  ৩৪৭ বার পঠিত
পাংশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাংশা  প্রতিনিধি: আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দিবস দুটি পালনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪