| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে কৃষক দলের সভাপতিকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২০৭০১৫৯ বার পঠিত
অভয়নগরে কৃষক দলের সভাপতিকে গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম

অভয়নগর প্রতিনিধি : 

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে নওয়াপাড়া পৌর  কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাছের ঘের নিয়ে এক সালিশ বৈঠকে অংশ নিতে ডহর মশিহাটী এলাকার বারিধা গ্রামে যান তরিকুল ইসলাম। সালিশের এক পর্যায়ে কিছু বিষয় নিয়ে গোলোযোগ বাধলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে ও কুপিয়ে আহত করে। 


মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা এবং নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি ছিলেন।


এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক দল তাদের কার্যক্রম শুরু করেছে ।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪