| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয় যুবকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৫:৩০:২০:পূর্বাহ্ন  |  ১৭৬৭৬৭৬ বার পঠিত
যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয় যুবকের আত্মহত্যা
ছবির ক্যাপশন: যশোর প্রতিনিধি:

যশোর প্রতিনিধি: ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোররাতে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে রেললাইনের পাশে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। জিআরপি ও পিবিআই ঘটনাস্থলে তার পরিচয় শনাক্ত করে।নিহত যুবক সিফাত যশোর সদরের বড়হৈবতপুর গ্রামের মৃত জাকির হোসেন-ছকিনা বেগম দম্পতির সন্তান।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির (খুলনা রেলওয়ে থানা) ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, জাহিদ আব্দুল্লাহ সিফাত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছেন। ঋণগ্রস্ত হওয়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ঋণে জড়িয়ে পড়ার কারণে  আত্মহত্যা করার উদ্দেশে বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যারাত ৭টার দিকে বের হন। এরপর রাত সাড়ে টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখে নকশিকাঁথা মেইল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে যশোর পিবিআই তার আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে। এরপর নিহতের বড়ভাই শাকিব হোসেন তার মরদেহ শনাক্ত করেন।

এসআই মিজানুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার মা ও বড়ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে । 


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪