| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেশি বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে জায়গা হবে না’—রেজাউল করিম বাদশা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ২০:৪৪:৩৬:অপরাহ্ন  |  ১৮৩৬ বার পঠিত
বেশি বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে জায়গা হবে না’—রেজাউল করিম বাদশা

বগুড়া প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো বগুড়ায় ভালোভাবেই আছেন। বিএনপি তাঁদের কোনো ক্ষতি চায় না। তবে বেশি বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে তাঁদের জায়গা হবে না।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের সাতমাথায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রেজাউল করিম বাদশা বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ, জেল-জুলুম, গুম ও খুনের বিরুদ্ধে তাঁরা লড়াই করেছেন। ভয়ভীতি দেখিয়েও তাঁদের রাজপথ থেকে সরানো যায়নি। তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যাননি।

তিনি আরও বলেন, যুবদল অতীতেও রাজপথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় যুবদলই যথেষ্ট। জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপতৎপরতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি চায় না তাঁদের কোনো ক্ষতি হোক কিংবা তাঁরা রাজপথে চলাচল করতে না পারেন। তবে কোনো ধরনের বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে তাঁদের স্থান হবে না।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু হাসান ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, সহসাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতা-কর্মীরা।

এর আগে বিকেলে শহরের শহীদ খোকন পার্ক থেকে যুবদলের ২৫টি ইউনিটের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪