| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৩:৩০:৪২:পূর্বাহ্ন  |  ১৭৬৪৯২৭ বার পঠিত
কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি: শনিবার (২২ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের বাইরে আগুন দেওয়ার অভিযোগ করেছেন কর্মকর্তারা।

এ বিষয়ে ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস বলেন,সকালে অফিসে এসে আমরা দেখতে পাই ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। এতে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪