| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ১৪:৫১:০২:অপরাহ্ন  |  ১৮২৬৩৬৫ বার পঠিত
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত
ছবির ক্যাপশন: কসবা সীমান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। তবে তারা কেন সীমান্ত পার হয়েছিল- তা স্পষ্ট করে জানা যায়নি। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে দু’জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


বিজিবির ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন তারা ভারত অংশে গিয়েছিল সেটি এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪