| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলী হোসাইন ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ২৩:১১:৪০:অপরাহ্ন  |  ১৭৯৩৬২৪ বার পঠিত
আলী হোসাইন ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

জ্যেষ্ঠ প্রতিবেদক: অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব হয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে বিকাল ৩টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৪ জেলার ২ হাজার ১৩৮ জন বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। এর মধ্যে ৮৮ শতাংশ ভোটার—অর্থাৎ ১ হাজার ৮৯০ জন—ভোট প্রদান করেন।

নির্বাহী কমিটির সভাপতি পদে ১ হাজার ৩ ভোট পেয়ে যশোর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এবং ১ হাজার ২৩০ ভোট পেয়ে মহাসচিব পদে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাচনে মোট ১৬টি পদে ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপপরিচালক (যুগ্ম জেলা জজ) মুহা. মাসুদুজ্জামান এবং আইন কমিশনের অনুবাদ কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) উজমা শুকরানা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪