স্টাফ রিপোর্টার :
কুমিল্লায় ১০ কেজি গাঁজা’সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল রবিবার জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কবির হোসেন বাদশা (২১) নামের কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামী জেলার সদর দক্ষিণ মডেল থানার নোয়াগাও গ্রামের মোঃ হারুন এর ছেলে।
র্যাব-১১ উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
.
রিপোর্টার্স২৪/এস