| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে : রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ১২:৫৩:১৫:অপরাহ্ন  |  ১৮৩৪৮৯৯ বার পঠিত
৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে : রফিকুল ইসলাম খান
ছবির ক্যাপশন: তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা জামায়াতের সমাবেশে নেতারা

সিরাজগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে। আধিপত্যবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে।

সোমবার (২৬ মে) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক  সমাবেশে এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে আমরা মৌলিক সংস্কার ও একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য স্পষ্ট রোডম্যাপ চাই।

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করার দাবি জানান এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে জাতির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪