| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৫ ইং | ১৩:২৯:০৫:অপরাহ্ন  |  ১৮১৮১৯৪ বার পঠিত
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৮৬ জন পেলেন ২ কোটি ৮৬ লাখ টাকা। সোমবার (২৫ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। বর্তমানে  আহতদের চিকিৎসার জন্য সরকার বদ্ধপরিকর।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪