| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের হামলায় ২৩ আফগান তালেবান সেনা নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ২১:৫১:৫২:অপরাহ্ন  |  ১৯০০৯৬২ বার পঠিত
পাকিস্তানের হামলায় ২৩ আফগান তালেবান সেনা নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত দুই দিনের ধারাবাহিক হামলায় পাকিস্তানি সেনাদের গোলায় কমপক্ষে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাক সংবাদমাধ্যম দ্য নিউজ। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বেলুচিস্তানের চামান সীমান্তে ভয়াবহ এই সংঘর্ষ ঘটে।

সংবাদমাধ্যমটি তাদের বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে জানায়, শুক্রবার গভীর রাতে চামানের জামান সেক্টরে প্রথমে আফগান সেনারাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। মুহূর্তেই প্রতিক্রিয়া জানায় পাকিস্তানি বাহিনী। প্রাথমিকভাবে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিট স্থায়ী গোলাগুলির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তালেবান বাহিনী যেন পাল্টা হামলা চালাতে না পারে, সেজন্য পাকিস্তান পরে ভারী অস্ত্র ব্যবহার শুরু করে। রকেট লঞ্চার, কামান এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন গুলি ছোড়া অস্ত্র ব্যবহার করা হয় টানা হামলায়। এতে আফগান তালেবানদের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

সূত্র জানায়, সাধারণ আফগান জনগণকে সুরক্ষায় রাখতে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে প্রথমদফা হামলার পর আফগান সেনারা লোকজনের ভিড় থাকা এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেই আবার গুলি চালায়। এর জবাবেও পাকিস্তানি বাহিনী বাধ্য হয় জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করতে।

টানা হামলা–প্রতিহামলায় সীমান্তের পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ কতদূর গড়াতে পারে—এ নিয়ে উদ্বেগ বাড়ছে অঞ্চলে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪