| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ১৮:০৮:০৪:অপরাহ্ন  |  ৮০৮ বার পঠিত
বগুড়ায় জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল

বগুড়া প্রতিনিধি: ফ্যাসিস্টরা নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, কোনোভাবেই তাদের এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যারা এখন জ্বালাও-পোড়াও করছে, তারাই একসময় বলেছিল, যে হাত দিয়ে আগুন দেওয়া হবে, সেই হাত পুড়িয়ে দেওয়া হবে। এখন সেই বক্তব্য তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে গেছে।

বুধবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বগুড়া মহানগর জামায়াতে ইসলামী এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মহানগর জামায়াতের আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন।

সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল বাছেত, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, সেলিম রেজা, শ্রমিক নেতা আজগর আলী, আব্দুস সালাম তহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাহফুজুল হক, শহীদুর রহমান ও মোখলেছুর রহমানসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলের ১৭ বছরে হাজার হাজার মানুষ হত্যা, ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছেন। প্রতিষ্ঠা করা হয়েছিল আয়নাঘর। একই সঙ্গে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে রাজনৈতিক ও সংসদীয় ব্যবস্থাসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়েছিল।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সংবিধান পরিবর্তন থেকে শুরু করে এমন কোনো ঘৃণ্য কর্মকাণ্ড নেই, যা তৎকালীন সরকার করেনি। এসব কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের ঘৃণা করে।

সমাবেশ শেষে বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪