| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসীম কুমার উকিলের ছয় ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১৮:৩৫:৩২:অপরাহ্ন  |  ১৭৬৮৩৫০ বার পঠিত
অসীম কুমার উকিলের ছয় ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

রিপোর্টার্স২৪ডেস্ক: সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

নেত্রকোনা–৩ আসনের সাবেক এই সাংসদের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাতের চেষ্টা চলছে বলে দুদক তাদের আবেদনে উল্লেখ করে। সংস্থাটি জানায়, এসব অর্থ সুরক্ষিত রাখতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭–এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ধারা ১৪ অনুযায়ী হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

আদালতের আদেশে ছয়টি ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর এখন থেকে করা যাবে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪