রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এই বৈঠক শুরু হয় এবং দুই ঘণ্টা পর, দুপুর ২টায় ইসির প্রতিনিধিদল বেরিয়ে যান। তবে সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের প্রশ্নের কোনো উত্তর দেননি।
বঙ্গভবনের সামনে সকাল ১১টা থেকে সাংবাদিকরা অপেক্ষা করলেও ইসির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সাক্ষাৎকালে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণার জন্য বিটিভি ও বেতার মাধ্যমে ভাষণ রেকর্ড করবেন।
দুপুর থেকে বিকেল পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম