| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া প্রদান

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ০৮:৪০:০১:পূর্বাহ্ন  |  ১৮৪২৭৭৪ বার পঠিত
লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া প্রদান
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন (লামগ্রান্ট ও আনুতোষিক) বকেয়া টাকা প্রদান করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে মঙ্গলবার দুপুরে পৌরসভা হল রুলে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন। 

এ সময় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সামসুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ অন্যান্যরা। 

পৌরসভা সুত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত ২৬ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরকালী বকেয়া ছিল দীর্ঘদিন। আজ পৌরসভার প্রশাসকের উদ্যোগে তাদের মধ্যে অবসরকালীন বকেয়ার ৯৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি পৌরসভার অবসরপ্রাপ্ত ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন বকেয়ার ১ কোটি ১১লাখ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়। 

পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, অবসরকালীন সময়ে অবসরপ্রাপ্তরা তাদের অবসরকালীন সুযোগসুবিধা পাবেন এমনটিই হওয়ার কথা। তাদের পাওনা বকেয়া রাখা কোন অবস্থায়ই ঠিক হয়নি। বিগত দিনে লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়াসহ অনেকটাকা ঋণ ছিলো। এটি অত্যান্ত দুঃখজনক। "ক" শ্রেনীর পৌরসভা হয়েও এমন অবস্থায় পৌরকার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পরিশোধ করা হচ্ছে। এছাড়াও অগ্রাধিকারের ভিত্তিতে আরও কিছু ঋণ পরিশোধ করা হয়েছে। আস্তে আস্তে বাকি ঋণ গুলোও পরিশোধ করা হবে। আমি আশা করি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের বকেয়ার টাকা পেয়ে আসছে ঈদ খুশিতে উদযাপন করতে পারবে। 


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪