| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এটিএম আজহার খালাস : চাঁদপুরে আইনজীবীদের প্রতিক্রিয়া

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ০৮:৪৮:২৩:পূর্বাহ্ন  |  ১৮৪১৪৫০ বার পঠিত
এটিএম আজহার খালাস : চাঁদপুরে আইনজীবীদের প্রতিক্রিয়া
ছবির ক্যাপশন: এটিএম আজহার খালাস : চাঁদপুরে আইনজীবীদের প্রতিক্রিয়া

চাঁদপুর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দেয়ায় তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চাঁদপুরের আইনজীবীরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে চাঁদপুর আদালত প্রাঙ্গনে বেশ কয়েকজন আইনজীবী প্রতিক্রিয়া তুলে ধরে বক্তব্য দেন। 

এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দেয়ায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা মনে করেন দেশের বিচার বিভাগে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ের মাধ্যমে বিচার বিভাগ প্রভাবমুক্ত ও দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আইনজীবীরা মনে করেন।

এ সময় বক্তব্য দেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারী, চাঁদপুর জেলা গণ ফোরামের সভাপতি ও সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম আকবর, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোস্তফা কামাল, ল’ইয়ার্স কাউন্সিল এর সভাপতি এডভোকেট নইমুল ইসলাম, জেলা দায়রা দল আদালতের অতিরিক্ত পিপি ও চাঁদপুর শহর জামায়াতে আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এ রায় দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ রায় দেন।

দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এ রায়ের ফলে আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবীরা।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪