| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থলে স্থাপনের দাবি

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১১:২৯:০৫:পূর্বাহ্ন  |  ১৮২৩২৩২ বার পঠিত
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থলে স্থাপনের দাবি
ছবির ক্যাপশন: চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থলে স্থাপনের দাবি

বাউফল করেসপেন্ডেন্ট:

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের কেন্দ্রস্থলে স্থাপন করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। 


মঙ্গলবার (২৭ মে) ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক স্থানীয় বাসিন্দা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


মানববন্ধনকারীরা জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত হওয়ায় অধিকাংশ গ্রামবাসীর পরিষেবা গ্রহণে দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়নের কেন্দ্রস্থলে ভবন নির্মিত হলে সকলের জন্য সেবাপ্রাপ্তি সহজ হবে এবং প্রশাসনিক কাজকর্মও আরও গতিশীল হবে।


চন্দ্রদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক বিএনপির সভাপতি সামশুল হক হাওলাদার, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বাবুল খান, চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, শ্রমিক দলের আহ্বায়ক কালাম হাওলাদারসহ স্থানীয়রা।


চন্দ্রদ্বীপ ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী মানুষেরা এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪